তাহালকা নিউজ 24 প্রতিনিধি কাজল রায় চৌধুরী সালানপুর। পশ্চিম বর্ধমান জেলার ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন-এর জেলা কমিটির উদ্যোগে ভারতরত্ন ড. ভীমরাও আম্বেদকর-এর ১৩৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হল। মঙ্গলবার সালানপুর ব্লকের উত্তর রামপুরের কুন্ডুপাড়ায় অবস্থিত আইসিডিএস স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে বাবাসাহেবের আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরা। বক্তারা শিশুদের সামনে তাঁর জীবন সংগ্রাম, সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা এবং ভারতের সংবিধান প্রণয়নে তাঁর অসামান্য অবদানের কথা সহজ ভাষায় ব্যাখ্যা করেন।অনুষ্ঠানটির সুষ্ঠু পরিচালনা করেন লিগ্যাল সেক্রেটারি অশোক কুমার সিনহা। সূচনায় সংগঠনের বিভাগীয় সভাপতি ড. বিনয় কুমার ও অশোক কুমার সিনহা প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।উপস্থিত ছিলেন অফিস সেক্রেটারি প্রণব চন্দ, মিডিয়া সেক্রেটারি সাগর কুন্ডু, সালানপুর মহিলা সেক্রেটারি শ্রাবণী দাস, কোষাধ্যক্ষ বিনোদ কুমার এবং হ্যাপি সাহা সহ অন্যান্য সদস্যরা।অনুষ্ঠানের শেষপর্বে শিশুদের মধ্যে ফল বিতরণ করা হয়, যার মাধ্যমে শিক্ষা, সমতা ও মানবিকতার বার্তা আরও জোরদার করা হয়।
সালানপুরে শিশুদের অংশগ্রহণে আম্বেদকর জয়ন্তী উদযাপন, সমতার বার্তা ছড়িয়ে দিল মানবাধিকার সংগঠন
